ক্রিকেটের বেশিরভাগ ফিক্সিংয়ে ভারতীয়রা জড়িত: আইসিসি

এবার ক্রিকেটে ম্যাচ পাতানো নিয়ে বিস্ফোরক তথ্য জানালো আইসিসি। তাদের মতে, ক্রিকেট বিশ্বে যত ম্যাচ পাতানো হয়েছে তার মধ্যে অধিকাংশই হয়েছে ভারত থেকে।
সংস্থাটির চলমান ৫০টি ম্যাচ ফিক্সিংয়ের তদন্তে দেখা যায়, বেশিরভাগ ফিক্সিংয়ের সাথে ভারতীয়রা জড়িত।

ক্রিকেট বিশ্বের বৃহত্তম দেশটি নিয়ে এমনই এক বিস্ফোরক তথ্য দিয়েছেন আকসু’র তদন্ত সমন্বয়ক স্টিভ রিচার্ডসন। তদন্তে জড়িত কর্মকর্তারা জানিয়েছেন, জুয়াড়িদের লক্ষ্য এখন রাজ্যভিত্তিক লিগ ও নিচের সারির সরাসরি সম্প্রচারিত লিগগুলো।

স্পোর্টস ল অ্যান্ড পলিসি বিষয়ক এক অনলাইন সেমিনারে শনিবার (২০ জুন) স্টিভ রিচার্ডসন বলেন, ‘আমরা ৫০টি ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা তদন্ত করছি। এর বেশির ভাগই ভারত সংশ্লিষ্ট।‘খেলোয়াড়েরা হলো এই চেইনের শেষ গন্তব্য। মূল সমস্যা হলো যারা এই অপরাধের আয়োজক, খেলোয়াড়দের টাকা দিচ্ছে। যারা খেলার বাইরে। আমি এই মুহূর্তে এমন আটজনের নাম ভারতের পরিচালনা সংস্থার কাছে দিতে পারি যারা নিয়মিত খেলোয়াড়দের এভাবে বিপথে টেনে নিচ্ছে।’

এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের আকসু প্রধান অজিত সিং বলেন, ‘কেপিএল’র ঘটনা নিয়ে পুলিশ আংশিক তদন্ত প্রতিবেদন নিয়েছে। প্রমাণগুলো আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি।’ তথ্যসূত্র : দ্য উইক

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর