ড্রেনের ময়লা খোলা জায়গায় ফেলে রাখলে ওয়াসাকেও জরিমানা: মেয়র তাপস

নর্দমা পরিস্কার করার সময় তোলে রাখা ময়লা খোলা স্থানে ফেলে রাখলে ওয়াসাকেও জরিমানা করা হবে বলা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার (২১ জুন) নগরীর ২২ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা সংসদসংলগ্ন বছরব্যাপী নর্দমা পরিষ্কারকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র ওয়াসাকে এ হুঁশিয়ারি দেন।

মেয়র তাপস বলেন, ‘আপনারা নর্দমা পরিষ্কার করে রাস্তায় আর ময়লা ফেলে রাখতে পারবেন না। তাহলে জরিমানা করা হবে, আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘কোথাও যদি নর্দমা আটকে যায়, যদি উপচে পড়ে কিংবা জলাবদ্ধতার সৃষ্টি হয় তাহলে আপনারা কাউন্সিলরদের মাধ্যমে সিটি করপোরেশনকে জানাবেন। তারপরও যদি সুরাহা না হয় তাহলে সরাসরি আমাকে জানাবেন।’

এর আগে সকালে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার তাপস নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের আগা সাদেক রোডের নর্দমাসহ বছরব্যাপী পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর