কোরিয়ায় যুদ্ধ লাগানোর কোনো চেষ্টা করলে ডোনাল্ড ট্রাম্পের দেশকে পারমাণবিক ক্ষেপনাস্ত্র দিয়ে ধ্বংস করা হবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।
রাশিয়ার মস্কোতে অবস্থিতি উত্তর কোরিয়া দূতাবাস থেকে এক বিবৃতিতে এই হুমকি দেয়া হয়। বলা হয়- ‘যে কেউ উত্তর কোরিয়াকে হুমকি দেবে, এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে তাকে ধ্বংস করে দেয়া হবে।’
উত্তর কোরিয়া দূতাবাস থেকে আরও বলা হচ্ছে, দেশটির হাতে এমন সব পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে যেকোনো সময় বিশ্বের যে কোনো কাউকে শাস্তি দেয়া যায়।
কোরিয়ার উপদ্বীপে মার্কিন সেনাদের উপস্থিতি ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন সেনাদের যৌথ সামরিক মহড়া একদম ভাল চোখে দেখছে না উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া বহুবার এ ধরনের মহড়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে এবং এসব মহড়াকে যুদ্ধ বাধানোর অপকৌশল বলে বর্ণনা করেছে
বার্তাবাজার/এসজে