মুন্সীগঞ্জে নতুন ৪৮ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৮২৪

মুন্সীগঞ্জে কিছুতেই থামানো যাচ্ছে না করোনার বিস্তার। আজ রবিবার (২১-০৬-২০) আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৮২৪ জনের করোনা শনাক্ত হলো।

নতুন ৩ জন সুস্থসহ এখন জেলায় করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৯ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় শ্রীনগরের ১ জনের মৃত্যু হয়েছে, তাঁকে নিয়ে জেলায় মোট মারা গেছেন ৪৩ জন।

এই নিয়ে মুন্সিগঞ্জবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সকল মহল থেকে দাবি উঠেছে মুন্সীগঞ্জে পিছিআর ল্যাব প্রতিষ্ঠার।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বার্তা বাজারকে বলেন, আজ রবিবার নতুন শনাক্ত ৪৮ জন।

তাঁরা হলেন সদর উপজেলার ২৪ জন, লৌহজং উপজেলার ৯ জন, সিরাজদিখান উপজেলার ৩ জন, টঙ্গীবাড়ি উপজেলার ৭ জন, গজারিয়া উপজেলার ৫ জন।

তিনি আরো বলেন, গত ১৯ ও ২০ তারিখের পাঠানো ২৬৮ রিপোর্ট এসেছে এর মধ্যে ৪৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান, জেলায় ৮৫৮৭ টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এর মধ্যে রিপোর্ট এসেছে ৮২১৪ টি।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর