খাদ্য সহায়তা নিয়ে জাবির ক্ষুদ্র দোকানিদের পাশে মুশফিক

ব্যক্তি মুশফিকুর রহিম কেবল একজন ভালো খেলোয়াড়াই নন, ভালো ছাত্র এবং ভাল মনের মানুষও বটে। লাল সবুজের দেশসেরা এই ব্যাটসম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে অনার্স-মাস্টার্স শেষ করে এখন এম. ফিল করেছেন। বিশ্ববিদ্যালয় জীবনের লম্বা সময়টিতে ক্যাম্পাসের অনেকেই তার আপন হয়ে উঠেছিলেন। সহপাঠি, সিনিয়র, জুনিয়র ছাড়াও হল ডাইনিং, হলের বাইরের দোকানিরাদের কথাও ভুলেননি মুশফিক।

তাইতো কোনো এক মাধ্যমে যখন তিনি জানতে পারলেন, তার এই আপন মানুষগুলো করোনাকালে সৃষ্ট পরিস্থিতিতে ভালো নেই। এমন অবস্থায় তিনি হাত, পা গুটিয়ে বসে থাকতে পারেননি। প্রিয় ক্যাম্পাসের প্রায় ১৬০ ক্ষুদে দোকানির হাতে তুলে দিলেন ১৫ দিনের খাবার।

রোববার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমানের সার্বিক তত্বাবধানে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।

ছবি : বার্তা বাজার

দেশের এই ক্রান্তিলগ্নে মুশফিকুর রহিমের মানবতা ও বিশ্ববিদ্যালয়ে প্রতি দায়বদ্ধতার প্রশংসা করেন ড. এটিএম আতিকুর রহমান। সেই সঙ্গে মুশফিকুর রহিমের আরও উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী দেবব্রত পাল ও আব্দুল্লাহিল মামুন নিলয়সহ আরও অনেকে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিতরণ করা এই খাদ্য সহায়তার প্রতি প্যাকেটে ১৫ কেজি চালের সঙ্গে ডাল, তেল, লবণ, পেঁয়াজ, রসুন, আলু ও সাবান ছিল।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই একের পর এক প্রশংসনীয় উদ্যোগ নিয়ে হাজির হয়েছেন মুশফিকুর রহিম।সহানুভূতিশীল মনোভাব নিয়ে দাড়িয়েছেন অসহায় ও অসচ্ছলদের পাশে। সেই ধারাবাহিকতায় এবার আরও একটি প্রশংসনীয় উদ্যোগ নিলেন লাল সবুজের এই দেশ সেরা ব্যাটসম্যান।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর