ডা. রকিব হত্যা: দায়িত্বে অবহেলায় ওসি প্রত্যাহার

খুলনায় আলোচিত ডা. রকিব খান হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার প্রাথমিক সত্যতা পাওয়ায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম বাহারকে প্রত্যাহার করা হয়েছে। চিকিৎসকদের চাপের মুখে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

রোববার (২১ জুন) দুপুরে তাকে এই প্রত্যাহার আদেশ দেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার। আসলাম বাহার ওই থানায় ওসি (তদন্ত) হিসাবে কর্মরত ছিলেন। তবে সেখানে ওসি না থাকায় তিনি সেই দায়িত্ব পালন করে আসছিলেন।

মারা যাওয়া রোগীর স্বজনদের হামলায় মারা যান খুলনা নগরের গল্লামারী এলাকায় অবস্থিত রাইসা ক্লিনিকের মালিক চিকিৎসক রকিব খান। ওই ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার এবং সদর থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে গত বুধবার অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছিলেন খুলনার চিকিৎসকেরা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর