পাকুন্দিয়ায় পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পিকআপ ও বাসের সংঘর্ষে মোঃ হানিফ (৪০) নামে এক জন নিহত হয়েছে। রবিবার (২১ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার পুলেরঘাট মাইজহাটি বাবর আলি মার্কের নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হানিফের বাড়ি কটিয়াদী উপজেলার বানিয়াগ্রামে।

পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে ভৈরব থেকে আসা একটি পিকআপ ভ্যান ও কিশোরগঞ্জগামী উজান ভাটিবাস মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় হানিফ। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজে নিয়ে নিয়ে যাওয়ার পথে তার মৃত্য হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর