তাহসানকে বাবা দিবসের শুভেচ্ছা জানালেন সৃজিত

বাবা দিবস উপলক্ষে মিথিলার সাবেক স্বামী তাহসান খানকে শুভেচ্ছা জানিয়েছেন মিথিলার বর্তমান স্বামী টালিউড নির্মাতা সৃজিত মুখার্জি।

শনিবার দিবাগত রাতে রাফিয়াথ রশীদ মিথিলা তার টুইটার অ্যাকাউন্টে মেয়ে আইরার সঙ্গে সৃজিতের বেশ কিছু ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি ফাদারস ডে আইরার আব্বু।’

রোববার সকালে মিথিলার টুইটটি শেয়ার করে তাহসানকে শুভেচ্ছা জানান সৃজিত।

ক্যাপশনে লেখেন, ‘ধন্যবাদ আইরার আম্মু। তাহসানকেও বাবা দিবসের শুভেচ্ছা। আমাদেরকে এমন একটি অ্যাঞ্জেল (আইরা) উপহার দেয়ার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর