লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ১টি বিদেশী রিভেলবার, ২ রাউন্ড গুলিসহ শাহ আলম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে উপজেলার বশিকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পোদ্দার বাজার ফাঁড়ি থানা পুলিশ।

গ্রেপ্তরকৃত আলম ওই ইউনিয়নের সাহাব উদ্দিন মাষ্টারের ছেলে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে পোদ্দার বাজার কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের আগ্নেয়াস্ত্রসহ কিছু যুবক অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পোদ্দার বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মোয়াজ্জেম হোসেন ও এএসআই মোনায়েম সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ১টি বিদেশী রিভেলবার, ২ রাউন্ড গুলিসহ শাহ আলমকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চত করে জানান, সন্ত্রাসী শাহ আলমকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। সে ওয়ারেন্টভুক্ত আসামী।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর