মারা গেলেন তরুণ ক্রিকেটার নাসুম আহমদের মা

মহামারি করোনার মধ্যে মারা গেলেন ২৫ বছর বয়সী তরুণ ক্রিকেটার নাসুম আহমেদের মা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজ রবিবার সকাল ৯ টায় সিলেটে মৃত্যুবরণ করেছেন।

বিপিএলের তার ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে শোক বার্তার মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে।

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য নজর কাড়েন বাহাতি এই স্পিনার। ১৩ ম্যাচে ওভারপ্রতি ৭.২৬ খরচায় শিকার করেন ৬ উইকেট।

দারুণ পারফর্মের ফলস্বরূপ গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান নাসুম। তবে দলে ডাক পেলেও লাল সবুজের জার্সিতে অভিষেক হয়নি তার।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর