ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের মনিপুর গ্রামের বাসিন্দা বাহরাইন প্রবাসী আবুল বশরের স্ত্রীকে তার ছোট ভাই আব্দুল্লাহ কর্তৃক কোদাল দিয়ে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করা হয়।
রবিবার (২১ জুন) সকালে এই ঘটনা ঘটে।
এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, এর আগেও তাদের বাড়িতে একাধিকবার দেবর-ভাবির মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে। আজ সকালে আবারো তাদের দেবর-ভাবীর মধ্যে পারিবারিক যেকোনো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ শুরু হয়।
একপর্যায়ে আব্দুল্লাহ কোদাল দিয়ে তার ভাবীর মাথায় আঘাত করলে সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায় এবং তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকায় তাকে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করেন।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) কুতুব উদ্দিন এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত মহিলাকে বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এরইমধ্যে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হচ্ছে বলে জানা যায়। থানায় লিখিত কোন অভিযোগ পেলে আমরা অবশ্যই দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।
বার্তাবাজার/এমকে