লালমনিরহাটে স্ত্রী’র বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে থানায় স্বামী

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দক্ষিন গড্ডিমারী গ্রামের আহাম্মদ শরিফ নামে এক কাপড় ব্যবসায়ী তার স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন। নির্যাতন থেকে রেহাই পেতে স্ত্রী রোকেয়া বেগম মায়া’র বিরুদ্ধে স্থানীয় থানায় একটি অভিযোগও করেছেন তিনি।

ওই অভিযোগ পত্রে স্ত্রীর পাশাপাশি তার ছেলে, মেয়ে, শ্যালক ও ভায়রাকে আসামী উল্লেখ করেছেন আহাম্মদ শরিফ।

আহাম্মদ শরিফ তার অভিযোগ পত্রে দাবী করেন, বিয়ের পর থেকেই তার স্ত্রী রোকেয়া বেগম মায়া তাকে নানা সময় শারীরিক নির্যাতন করেন। স্ত্রী রোকেয়া বেগম মায়া জোরপূর্বক তার কাছে জমি কওলা করতে চায়। এ ঘটনায় তার স্ত্রীকে তার ছেলে, মেয়ে, শ্যালক ও ভায়রা সহযোগিতা করেন। তাদের নির্যাতন থেকে বাঁচতে গত ৫ মে আহাম্মদ শরিফ আদালতের মাধ্যমে স্ত্রী রোকেয়া বেগম মায়াকে তালাক প্রদান করেন। কিন্তু তারপরও গত ১১ জুন তাকে নির্যাতন করেন স্ত্রী, ছেলে, মেয়ে, শালক ও ভায়রা।

আহাম্মদ শরিফ বলেন, আমাকে শুধু আমার স্ত্রী নয়, আমার ছেলেও কয়েক বার নির্যাতন করেছেন এলাকায় গেলে শত শত মানুষ সাক্ষী দিবেন।

তবে আহাম্মদ শরিফের এসব অভিযোগ অস্বীকার করে তার স্ত্রী রোকেয়া বেগম মায়া বলেন, আমার স্বামী ২য় বিয়ের অনুমতি চেয়ে ছিলেন। অনুমতি না দেয়ায় আমাকে নির্যাতন করেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর