চিকিৎসক রকিব হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

খুলনায় ডা: আব্দুর রকিব খান হত্যার প্রতিবাদ ও দোষিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

দুপুরে সদর হাসপাতাল চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: রাশেদ আল মামুনসহ চিকিৎসক, সেবিকা ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।

এসময় বক্তারা, ডা: আব্দুর রকিব খান হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর, চিকিৎসক সুরক্ষা আইন ও হত্যা সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবী করেন। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর