চিকিৎসক দাঁত তুলে দেয়ায় রক্তক্ষরণে রোগীর মৃত্যু

মেহেরপুর জেলার গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে নাসির উদ্দীন শেখ (৫৫) নামের এক রোগী ৮টি দাঁত তুলে রক্তক্ষরণে মারা গেছেন। সে ছাতিয়ান গ্রামের মৃত মহির উদ্দীন শেখের ছেলে।

রোববার দুপুর ১টার দিকে নিজ বাড়িতে নাসির উদ্দীন শেখ মারা যান।

স্থানীয়রা জানান, নাসির উদ্দীন শেখ গত কয়েকদিন আগে দাঁতে যন্ত্রণা অনুভব করেন। এসময় সে চিকিৎসা নিতে উপজেলার বামন্দী শহরের মিজান ডেন্টালে যান। মিজান ডেন্টালের চিকিৎসক ডাক্তার মিজানুর রহমান তার ২টি দাঁত উঠিয়ে দেন। পরে তিনি বাড়িতে চলে যান। এর দু’দিন পর আবারো নাসিরের বাকি দাঁতগুলোতে যন্ত্রণা শুরু হয়। চিকিৎসা নিতে নাসির পূনরায় আবার ওই ডাক্তারের কাছে যান। ডাক্তার মিজানুর রহমান আবারো তার ৬টি দাঁত উঠিয়ে দেন। এর পর থেকে নাসিরের রক্ষক্ষরণ শুরু হয়।

রোববার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায়। হাসপাতালে নেয়ার প্রস্তুতিকালে মারা যান। এদিকে রোগী মারা যাওয়ার খবর শুনে ডাক্তার মিজানুর রহমান গাঁ ঢাকা দিয়েছেন।

এ বিষয়ে ডাক্তার মিজানুর রহমানের সাথে কথা বলার চেষ্টা করা হলে তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ‘বার্তাবাজার’কে জানান, রোগী মারা যাওয়ার খবর শুনেছি। খোঁজ-খবর নেয়া হচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর