দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৫৩১ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৩০৬ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪৬৪ জন।
রবিবার (২১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩৯ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৩৫ জন ও নারী ৪ জন। এ নিয়ে মোট মারা গেলেন ১ হাজার ৪৬৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১ হাজার ৮৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৭৭ জন।
তিনি আরও জানান, বয়স বিভাজনে ০-১০ বছরের মধ্যে একজন, ২১-৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে ৬ জন, ৪১-৫০ বছরের মধ্যে ১২ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৪ জন, ৭১-৮০ বছরের মধ্যে ২ জন এবং ৮১-৯০ বছরের মধ্যে একজন মারা গেছেন।
তিনি আরও জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ৪ জন, বরিশালে ৪ জন, সিলেটে একজন এবং রংপুরে একজন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে হাসপাতালে ৩৩ জন ও বাড়িতে ৬ জন মারা গেছেন।
বার্তাবাজার/কে.জে.পি