বিনা চিকিৎসায় আর কোনো রোগীর মৃত্যু নয় এই স্লোগানকে সামনে রেখে আজ দুপুরে গাইবান্ধা সিভিলি সার্জন কার্যালয়ের সামনে বাংলাদেশ বাম গনতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য খাতে ২০% বরাদ্দ, জেলা উপজেলায় করোনা ল্যাব স্থাপন সহ ১১দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জোট সমন্বয়ক কাজী আবু রাহেন শফিউল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির জেলা সভাপতি ও কেন্দ্রীয় প্রেসডিয়াম সদস্য জননেতা মিহির ঘোষ, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলার সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদ জেলা কমিটির সদস্য সুকুমার মোদক সহ প্রমুখ।
এসময় বক্তাগন বলেন আমাদের দেশসহ সারা বিশ্ব আজ করোনা মহামারিতে বিপর্যস্ত। সেই সময় আমাদের দেশে একটা গন বিরোধী আমলাতান্ত্রিক বাজেট প্রণীত হলো সেখানে জনগণের আকাংখা প্রতিফলন হয়নি তাই বাজেট প্রত্যাখান করা সহ বাজেটে ২০ ভাগ স্বাস্থ্য খাতে বরাদ্দ, জেলা উপজেলায় করোনা টেস্ট ল্যাব স্থাপন এবং প্রতিদিন কমপক্ষে ৫০০০০ করোনা পরীক্ষার ব্যবস্থা করার আহবান জানান তারা।
সেই সাথে স্বাস্থ্য খাতে অনিয়ম, দূর্নীতির সাথে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি, কর্মহীন মানুষদের খাদ্য ও নগদ অর্থ সহায়তা,বেসরকারি হাসপাতাল গুলো কে রাষ্ট্রীয় অধিগ্রহন করে সকল রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা সহ নিম্নবিত্ত-মধ্যবিত্ত পরিবারের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি তাদের।
বার্তাবাজার/এমকে