দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৫৩১ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৩০৬ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪৬৪ জন।
দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আছে ৫৩ জনের। সে তথ্য জানানো হয় ১৬ জুনের বুলেটিনে। আর সর্বোচ্চ শনাক্তের রেকর্ড আছে ৪ হাজার ৮ জনের। এ তথ্য জানানো হয় ১৭ জুনের বুলেটিনে।
রবিবার (২১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১ হাজার ৮৪ জন করোনা রোগী। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৭১০টি। পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৮৫টি। মোট পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ১২ হাজার ১৬৪ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১ হাজার ৮৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৭৭ জন।
বার্তাবাজার/কে.জে.পি