সুশান্তের আত্মহত্যায় প্ররোচনা, অবশেষে মুখ খুললেন সালমান

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা গেছেন ৮ দিন হতে চললো। তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের হঠাৎ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সালমানসহ ৭ জনের নামে করা হয়েছে মামলা। সুশান্তের মৃত্যু সম্পর্কে এতদিন চুপ থাকেলেও এবার মুখ খুলেছেন সালমান খান।

এদিকে সালমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে দাবি করে সোশ্যাল মিডিয়ায় সালমান খানের ভক্তদের সঙ্গে সুশান্তের ভক্তদের চলছে তুমুল তর্ক-বিতর্ক। বিষয়টি নজরে এসেছে সালমানেরও। টুইটারে সালমান খান নিজের ভক্তদের অনুরোধ করেছেন প্রয়াত তারকার ভক্ত ও পরিবারের পাশে থাকার জন্য।

তিনি বলেছেন, ‘আমার ভক্তদের কাছে অনুরোধ করছি, আপনারা সুশান্তের ভক্তদের পাশে থাকুন। তাদের কটু কথায় কিছু মনে করবেন না, আবেগতাড়িত হয়ে তারা এসব বলছেন। সুশান্তের পরিবার ও ভক্তদের পাশে থাকুন। কারণ প্রিয়জন হারানো অনেক কষ্টের।’

এদিকে নেতিবাচক মন্তব্য এবং ফলোয়ার কমে যাওয়ার কারণে টুইটার ডিঅ্যাক্টিভেটেড করে দিয়েছেন সোনাক্ষি সিনহা, আয়ুশ শর্মা, জহির ইকবাল, সাকিব সেলিম, স্নেহা উল্লাল এবং শশাঙ্ক খৈতান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর