পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর নামক স্থানে দ্রতিগতির একটি ট্রাকের চাপায় আমেনা খাতুন(৮৫) নামের বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন। ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে স্থানীয়রা। নিহত আমেনা খাতুন সদর উপজেলার দোপকোলা গ্রামের আব্দুর রশিদ ফকিরের স্ত্রী।
রোববার দুপুর ১২টার দিকে এই দূর্ঘটনাটি ঘটেছে।
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুপুরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক আমেনা বেগমকে চাপা দিয়ে চলে যায়। প্রচন্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মধুপুর নামক স্থানে ধাওয়া করে স্থানীয়রা ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে এবং গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠিয়েছে।
বার্তাবাজার/এমকে