শরণখোলায় করোনার উপসর্গ নিয়ে ভ্যান চালকের মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় শনিবার রাতে করোনার উপসর্গ নিয়ে শাহজালাল (২০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। মৃত শাহজালাল উপজেলার রায়েন্দা ইউনিয়নের কদমতলা গ্রামের সুজন ফকিরের ছেলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ ফরিদা ইয়াসমিন জানান, শাহজালাল তার বাড়িতে তিন দিন ধরে জর, সর্দি-কাশি ও শাস কষ্টে ভুগছিল। শনিবার বেশি অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে খুলনার পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এছাড়া তার পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করে তাদের বাড়িতে আইসোলেশনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

নিহতের লাশ রোববার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন দেয়া হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর