বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়তই বেড়েই চলেছে। বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৯ লাখ ছাড়িয়েছে।
রবিবার (২১ জুন) সকাল আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারসে জানানো হয়, মরণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৮৯ লাখ ১৪ হাজার ৮১৫। এর মধ্যে চার লাখ ৬৬ হাজার ৭১৮ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৪৭ লাখ ৩৮ হাজার ৫৪৫ জন।
ওয়ার্ল্ড ওমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৩০ হাজার ৫৭৮। মৃত্যু হয়েছে এক লাখ ২১ হাজার ৯৮০ জনের।
আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৭০ হাজার ১৩৯। এর মধ্যে ৫০ হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৭৬ হাজার ৯৫২। এর মধ্যে আট হাজার দুই জনের মৃত্যু হয়েছে।
উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৩৭৮। এর মধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে।
বার্তাবাজার/এমকে