ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়াল

প্রাণঘাতী করোনাভাইরাসে ব্রাজিলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫০ হাজারের বেশি। সংক্রমণ শুরুর মাত্র চার মাসের মধ্যেই এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে, ব্রাজিলে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৫০ হাজার ৫৮ জন। আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৭০ হাজার ১৩৯ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশটি। একমাত্র যুক্তরাষ্ট্রেই এরচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু হয়েছে।

গত ২৬ ফেব্রুয়ারি প্রথম করোনা রোগী শনাক্তের কথা জানায় ব্রাজিল। এরপর থেকেই হু হু করে বাড়ছে সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ইউরোপের পর করোনা সংক্রমণের নতুন কেন্দ্র হয়ে উঠেছে এ অঞ্চলটি।

ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৫৭১ জন, মৃত্যু হয়েছে ৯৬৮ জনের। এর আগের দিন অবশ্য দৈনিক আক্রান্তের সংখ্যা ৫৫ হাজারের বেশি ছিল, মারা গিয়েছিলেন ১ হাজার ২২১ জন। দেশটিতে এ পর্যন্ত ৫ লাখ ৪৩ হাজার ১৮৬ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর