প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তের সংখ্যায় এক লাখ ছারিয়েছে কানাডা। তবে অন্য দেশগুলোর চেয়ে কানাডায় সংক্রমণ কিছুটা কম হলে তা অব্যাহত আছে।
দেশটির সংবাদমাধ্যম সিবিসির প্রতিবেদনে জানানো হয়, কানাডায় প্রথম কোনো করোনা পজিটিভ রোগী মারা যায় ৯ মার্চে। আর ২৮ এপ্রিল দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়ায়। আর ২০ জুন দেশটিতে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ১ লাখ ২২০ জন।
আক্রান্তদের মধ্যে ৮ হাজার ৩০০ জন মারা গেছে। তবে চিকৎসা শেষে সুস্থ হয়েছেন ৬২ হাজারের বেশি মানুষ। কানাডায় প্রতি মিলিয়ন মানুষের মধ্যে আক্রান্তের হার ২২০ জনের বেশি। বিশ্বে করোনায় মৃত্যুর হারে শীর্ষে থাকা দেশগুলোর তালিকায় কানাডার অবস্থান ১১তম; যা ইউরোপের অনেক দেশ ও যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি।
কানাডায় দেশজুড়ে করোনা রোগী শনাক্ত হলেও মূলত সবচেয়ে বেশি সংক্রমণ দুটি রাজ্যে। ওই রাজ্য দুটি হলো ওন্টারিও এবং কুইবেক। দেশটির মোট শনাক্ত রোগীর ৮৭ শতাংশই শনাক্ত হয়েছে এই দুই রাজ্যে। বিশেষ করে বয়স্কদের জন্য কেয়ার হোমগুলোতে সংক্রমণের হার সবচেয়ে বেশি।
করোনার বিস্তার ঠেকাতে ওন্টারিও রাজ্য কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার বিধিনিষেধগুলো আরও কড়াকড়ি করার ঘোষণা দিয়েছে। এরমধ্যে রাজ্যটির বাসিন্দাদের জন্য একটি মোবাইল অ্যাপ চালু হয়েছে। এর মাধ্যমে দেখা যাবে যে, কোনো ব্যক্তি আক্রান্ত কারও সংস্পর্শে গেছেন কিনা। গেলে সঙ্গে সঙ্গে অ্যাপটি তা জানিয়ে দেবে।
বার্তাবাজার/এমকে