বরগুনার সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা

চাঁদাবাজি বন্ধ না করলে বুধবার থেকে বরগুনার সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি।

শনিবার বেলা ১২ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়ন কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে বাস মালিক সমিতির পক্ষ থেকে তাদের দাবী জানিয়ে এ ধর্মঘটের ঘোষণা দেন।

বরগুনা থেকে সুবিদখালী হয়ে বরিশাল সড়কে চলা বাসগুলো থেকে সুবিদখালী বাস মালিক সমিতির নামে চাঁদা আদায় বন্ধ, পটুয়াখালী বরগুনাসহ বরিশাল বিভাগের সকল জেলায় বাস বণ্টনের দাবি জানান তারা।

এছাড়াও সড়ক মহাসড়কের সকল গাড়িতে করোনা ভাইরাসের ঝুঁকি কমাতে সামাজিক দুরত্ব নিশ্চিত ও জীবানু নাশকের সঠিক ব্যাবহার নিশ্চিত করা এবং তিন চাকার অবৈধ যান চলাচলের বিরুদ্ধে আইনের সঠিক প্রয়োগের দাবি জানায় মালিক সমিতি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর