আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন আগের চেয়ে কিছুটা সুস্থ হয়েছেন।
শনিবার (২০ জুন) রাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তার ভাগ্নে মজিবুর রহমান।
এর আগে বার্ধ্যক্যজনিত রোগে অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাহারা খাতুন। সেখানে বৃহস্পতিবার (১৮ জুন) তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। করোনা টেস্ট করে জানা যায় তিনি করনা আক্রান্ত নন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজখবর নিয়েছেন। তাকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে। দলের ত্যাগী প্রবীণ এ নেতার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
বার্তাবাজার/এসজে