এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সরকারের যুগ্ম সচিব ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালক জাফর আহম্মদ খান মারা গেছেন। শনিবার রাত ৮টার দিকে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিসিএস (পরিসংখ্যান) ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা ছিলেন জাফর আহম্মদ খান। বিবিএসের কম্পিউটার শাখার পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম জাফর আহম্মেদ খানের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রয়াত জাফর আহম্মদ খান প্রথমে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে আইসিইউর প্রয়োজন পড়লে তাকে সরকারি কর্মচারী হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বার্তা বাজার / ডি.এস