দুই ভাইয়ের পর অর্থমন্ত্রীর ভাতিজাও করোনায় আক্রান্ত

এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ভাতিজা, কুমিল্লা সরকারী কলেজের সাবেক ভিপি, জেলা যুবলীগ নেতা কামরুল হাসান সাহিন।

আক্রান্তের বিষয়টি শনিবার (২০জুন) রাতে গণমাধ্যমকে তিনি নিজেই নিশ্চিত করেন। বর্তমানে কুমিল্লা শহরের ঝাউলায় নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।

এর আগে, ১৫ জুন অর্থমন্ত্রীর বড় ভাই আব্দুল হামিদ ও তার স্ত্রী ও ১৯ জুন অর্থমন্ত্রী ছোট ভাই গোলাম সারওয়ার করোনায় আক্রান্ত হন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর