কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৮ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় আরো ১৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৫০জন সুস্থ হয়েছেন। এ নিয়ে কুমিল্লা জেলায় মোট আক্রান্ত হয়েছে দুই হাজার ৬০২ জন। মোট সুস্থ ৭৪৭ জন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর