লেবাননে ষাটোর্ধ্ব এক বাংলাদেশি প্রবাসির দ্বারা ৭ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় সকালে দেশটির রাজধানী বৈরুতের মদিনা রিয়াদিয়ায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক মো. আলীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
নির্যাতনের শিকার শিশুটির মা জানান, মো. আলী বৈরুতের মদিনা রিয়াদিয়ায় তাদের পাশের রুমে থাকতো। শুক্রবার সকালে তিনি কাজে চলে গেলে শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার রুমে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায় মো. আলী।
কাজ থেকে বাসায় ফিরলে শিশুটি তার মা’কে বিস্তারিত খুলে বলা পর নিশ্চিত হতে মেয়েকে মেডিকেল টেস্ট করান। সেখানকার কর্তব্যরত ডাক্তার পরীক্ষা শেষে জানায় শিশুটি পাশবিক নির্যাতনের শিকার হয়েছে।
শিশুটির মা স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করলে শুক্রবার দুপুরে পুলিশ ধর্ষক মো. আলীকে গ্রেফতার করে। বর্তমানে ধর্ষক তারি জিদিদ থানায় পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
মো. আলীর বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলায়। এদিকে শিশুটির মা লেবাননের বাংলাদেশ দূতাবাসের নিকট ধর্ষক মো. আলীর উপযুক্ত বিচার দাবি করেছেন।
বার্তাবাজার/এসজে