আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এখনও তিনি ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে আছেন।
এমতাবস্থায় তার পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে চান । এক্ষেত্রে তারা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
সাহার খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান শনিবার (২০ জুন) সন্ধায় জানান, ওনার শারীরিক অবস্থা আগের মতোই সঙ্কটাপন্ন। তিনি এখনও আইসিইউতেই আছেন। তার চেতনা আছে তবে মুখে কোনও খাবার খেতে পারেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন জানিয়ে তিনি বলেন, সবাই উন্নত চিকিৎসা চায়। আমরাও চাই তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দেশের বাইরে নেয়া হোক
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী হয়তো ব্যবস্থা (বিদেশে নেওয়ার বিষয়ে) করছেন। কিন্তু আমরা কোনও সিদ্ধান্তের কথা এখনও জানতে পারিনি।
হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আফসানার অধীনে চিকিৎসাধীন আছেন আওয়ামী লীগের এই বর্ষীয়ান রাজনীতিবিদ। তবে করোনাভাইরাস পরীক্ষায় তার নেগেটিভ এসেছে।
বার্তাবাজার/এসজে