অবশেষে নাইজেরিয়াতেই আবিষ্কার হলো করোনার ভ্যাকসিন!

প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়া। আজ (শনিবার) স্থানীয় গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়।

দেশটির করোনাভাইরাস বিষয়ক গবেষক দলের চিফ ও আদলেকে ইউনিভার্সিটির অধ্যাপক ডা. ওলাদিপো কোলাওলে শুক্রবার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘ভ্যাকসিনটি করোনা মহামারি মোকাবেলায় সাফল্য দেখিয়েছে। এটি এখন আমার প্রস্তুত করতে তৈরি রয়েছি।ভ্যাকসিনটি আফ্রিকান অঞ্চলের মানুষদের জন্য এখন প্রস্তুত করা হচ্ছে। পরে অন্য অঞ্চলের মানুষদের জন্যও এটি সরবরাহ করা হবে।‘ভ্যাকসিনটি আমরা বেশ কয়েকবার পরীক্ষা করে দেখেছি। এটি সত্যই ভালো কাজ করেছে। এটি বৈজ্ঞানিক প্রচেষ্টা।’

তিনি আরও বলেন, ভ্যাকসিনটি কোনোভাবেই ভুয়া কিছু নয়। এটির কার্যকারিতা নিয়ে খুবই আশাবাদী তারা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর