কোটি টাকা ব্যয়ে সংসদ টেলিভিশনের ক্লাস কাজে আসছে না শিক্ষার্থীদের!

চলমান করোনা পরিস্থিতিতে সংসদ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত শ্রেনি পাঠদান ৬৪ শতাংশ শিক্ষার্থীরই কোনো কাজে আসছে না বলে জানা গেছে। এই তথ্য জানা যায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের একটি জরিপে।

শনিবার (২০ জুন) বিকেলে ‘বাংলাদেশে শিক্ষার ওপর কোভিড-১৯ এর প্রভাব’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় এটি প্রকাশ করা হয়।

জরিপে বলা হয়, কোটি টাকা ব্যয়ে টেলিভিশনে যে শ্রেণি পাঠদান করা হচ্ছে তাতে অংশ নিচ্ছে না ৫৬ শতাংশ শিক্ষার্থী। সবচেয়ে বেশি অংশ নিচ্ছে না আদিবাসী শিক্ষার্থীরা। তাদের ৭৫ ভাগই দেখছে না সংসদ বাংলা টেলিভেশনের এই কার্যক্রম।

জরিপে জানা যায়, যে ৪৪ শতাংশ শিক্ষার্থী অংশ নিচ্ছে তাদের মাঝে ৬৪ শতাংশই মনে করে এই টেলিভিশন পাঠদানে তাদের কোনো লাভ হচ্ছে না।

সারাদেশের প্রত্যেকটি বিভাগের দুটি করে জেলা, অর্থাৎ ১৬টি জেলা বাছাই করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ৯৩৮ জন শিক্ষার্থীর ওপর এই জরিপ করা হয়। বর্তমানে দেশে প্রাথমিক ও মাধ্যমিকে অধ্যয়ন করছে তিন কোটি ১০ লাখ শিক্ষার্থী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর