পাকুন্দিয়ায় সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএনজি ও মোটর সাইকেল সংঘর্ষে আহাব উদ্দিন (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ (২০ জুন) রাত ৮ টার দিকে উপজেলার পুলেরঘাট মাইজহাটি নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আহাব উদ্দিনের বাড়ি চন্ডিপাশা ইউনিয়নের ষাটকাহন গ্রামে। তিনি কালিয়াচাপড়া চিনিকলের সাবেক সিকিউরিটি গার্ড ছিলেন।

পুলিশ জানায়, রাত ৮ টার দিকে ভৈরবের দিক থেকে আসা একটি সিএনজি ও কটিয়াদীর দিকে যাওয়া মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক আহাব উদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর