বিশ্বের সংবাদ মাধ্যমে মাশরাফির করোনা আক্রান্তের খবর

ক্রিকেটার ও সাংসদ মাশরাফির করোনাভাইরাসে আক্রান্তের খবর বাংলাদেশে প্রকাশ হয়েছে (আজ) শনিবার দুপুরে। কিন্তু এরই মাঝে সারাবিশ্বের নামীদামী সব সংবাদ সংস্থায় প্রকাশ হচ্ছে মাশরাফির করোনা আক্রান্তের খবর।

বিখ্যাত সংবাদ সংস্থা বিবিসির খবর শিরোনাম এসেছে ‘বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি করোনাভাইরাসে আক্রান্ত’।

ভারতের আনন্দ বাজার পত্রিকার শিরোনাম হয়েছে- ‘করোনায় আক্রান্ত মাশরাফি বিন মোর্তাজা’। তাদের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে করোনা সংক্রমণের প্রথম দিন থেকে নড়াইল-২ নির্বাচনী এলাকায় ত্রাণসহ বিভিন্ন কার্যক্রমে ছুটে চলার পরে এবারে নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়কের গত তিনদিন ধরে জ্বর ও গায়ে ব্যথা ছিল। বৃহস্পতিবার রাতে পরীক্ষা করার পর আজ করোনা পজেটিভ এসেছে মাশরাফির। তার বাড়ির অন্য সদস্যরা এখনও সুস্থ, কারও করোনার উপসর্গ দেখা দেয়নি।

ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে- ‘করোনার ছোবল এবার মাশরাফিকে, শরীর খারাপে এল খারাপ খবর’।

এছাড়া ক্রিকেটের মিডিয়া ‘ইএসপিএন ক্রিকইনফো’, পাকিস্তানের ‘ক্রিকেট পাকিস্তান’, তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু নিউজ মাশরাফির করোনা আক্রান্তের খবর গুরুত্বসহকারে প্রকাশ করেছে।


বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর