সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে ১০ দিনের ব্যবধানে ভারতীয় খাসিয়াদের গুলিতে আবারও এক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন। উপজলার কালাইরাগ সীমান্তে শনিবার (২০ জুন) বিকাল ৩টার দিকে এই ঘটনা ঘটে।
গুলিতে নিহত যুবকের নাম বাবুল বিশ্বাস (৩৪)। তিনি উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের শাতাল গ্রামের গোপাল বিশ্বাসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি রজি উল্লাহ খান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। গুলি করার কারোন এখনও জানা যায় নি।
এর আগে গত ১০ জুন সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমানেমশ ভারতীয় খাসিয়াদের গুলিতে মিন্টু মিয়া (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বার্তাবাজার/এসজে