বিশ্বব্যপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে সম্মুখ সারির যোদ্ধা বাংলাদেশ পুলিশ। এ পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত ২৭ জন পুলিশ সদস্য বিভিন্ন সময়ে সরকারী দায়িত্ব পালনকালে করোনা ভাইরাসে আক্রান্ত হন।
তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার সাথে সাথে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম তাদেরকে ইমিউনিটি বৃদ্ধিকারক পুষ্টিকর খাদ্য ও ঔষধ সামগ্রী সরবরাহ করার পাশাপাশি মোবাইলে সার্বক্ষনিক খোঁজ-খবর নেন।
করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ২৭ পুলিশ সদস্যদের মধ্যে ৬ (ছয়) জন পুলিশ সদস্যের পূণ:নমুনা পরীক্ষা করালে পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় চিকিৎসক তাদের করোনা মুক্ত ও সুস্থ ঘোষণা করেন।
শনিবার (২০ জুন) চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে ছাড়পত্র প্রদান করেন। এ সময়ে করোনা জয়ী পুলিশ সদস্যদের সাথে পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান।
পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম জানান, এ পর্যন্ত চুয়াডাঙ্গায় ২৭ জন পুলিশ সদস্য বিভিন্ন সময়ে সরকারী দায়িত্ব পালনকালে করোনা ভাইরাস আক্রান্ত হন।
আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে এক ইন্সপেক্টর, চার জন এসআই, এক জন পিএসআই এবং দুইজন কনস্টেবলসহ মোট ৮ (আট) জন পুলিশ সদস্য করোনা ভাইরাস (কোভিড-১৯) জয় করে পুনরায় কর্মে যোগদান করেছেন।
বার্তা বাজার / ডি.এস