সপরিবারে করোনায় আক্রান্ত সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আবেদ খান

দেশের খ্যাতিমান সাংবাদিক ও দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান সপরিবারে প্রানঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্ত্রী, ছেলে, ছেলের বউ এবং গৃহকর্মীরো শ্নাক্ত হয়েছে ভাইরাসটি।

আজ (শনিবার) আবেদ খান নিজেই গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। এর আগে গত ১২ জুন থেকেই তিনি রাজধানীর উত্তরার বাসভবনে কোয়ারেন্টাইনে রয়েছেন

তিনি জানান, কয়েকদিন আগে শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করতে দেই। আজ শনিবার তার রিপোর্ট পজিটিভ আসে। তিনি ও তার পরিবারের সকল সদস্যই বর্তমানে ভাল আছেন।

আবেদ খান ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে একজন মুক্তিযোদ্ধা হিসেবে বীরত্বের সাথে লড়াই করেন। পাশাপাশি বাংলাদেশের গণমাধ্যম সংস্কৃতিতে দীর্ঘকাল ধরে অনবদ্য অবদান রেখে আসছেন এই বরেণ্য সাংবাদিক।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর