স্বাস্থ্য মন্ত্রণালয় একটা আজগুবি বিভাগ: এমপি একরাম

স্বাস্থ্য মন্ত্রণালয়কে আজগুবি এক বিভাগ বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। দেশের স্বাস্থ্যখাত নিয়ে ফেসবুকে এক ভিডিওবার্তায় তিনি এসব কথা বলে। শুক্রবার (১৯ জুন) বিকালে তার ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে তিনি এই বক্তব্য দেন।

এমপি একরাম বলেন, ‘সরকার ঘোষণা করলো নোয়াখালীকে ১০টা আইসিইউ দেবে, এটার কোনো আওয়াজ নাই দেখি। আসলে এ ডিপার্টমেন্টটা কে চালাচ্ছে। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্টাান্ডিং কমিটির মেম্বার, কিন্তু আমার কাছেই মনে হলো এটা আজগুবি ডিপার্টমেন্ট (বিভাগ)। এটার কোনও আগা নেই, মাথা নেই।

তিনি স্বাস্থ্য মন্ত্রণালকে উদ্দেশ্য করে বলেন, ‘মন্ত্রণালয় চালাতে তীক্ষ্ণ বুদ্ধি লাগে। শুধু অর্থনীতির দিকে তাকালে হবে না, পকেট ভারীর দিকে তাকালেও হবে না। কি করবো এই টাকা দিয়ে কবরেতো নিয়ে যেতে পারবো না। আমি ডিসি সাহেবকে বললাম অক্সিজেনসহ দশ বেডের সাময়িক ব্যবস্থা করতে, টাকা যা লাগে আমি দেব।’

তিনি আরও বলেন, চারিদিকে মৃত্যু। প্রথমে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, পরে ধর্ম প্রতিমন্ত্রী, এরপর সিলেটের সাবেক মেয়র চলে গেলেন। মৃত্যুর মিছিল ভারী হচ্ছে। এখন আর চোখে পানি আসে না! আল্লাহ্ তুমি তোমার বান্দাদের জানাবে না, কবে এই মৃত্যুর মিছিল শেষ হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর