রেডজোন ঘোষিত কক্সবাজার পৌরসভায় আরও ১০ দিন বাড়ানো হলো লকডাউনের মেয়াদ। ২০ জুন লকডাউনের মেয়াদ শেষ হওয়ায় ত্রিতিয় মেয়াদে আবারও লকডাউন বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।। যার ফলে আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন কার্যকর থেকে যাচ্ছে পর্যটন নগরীতে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান মোল্লা জানান, কক্সবাজার পৌর এলাকায় আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বিবেচনায় করোনা সংক্রমণ প্রতিরোধে গত ৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত রেড জোন ঘোষণা ফের লকডাউন করা হয়। কিন্তু এ পৌর শহরটিতে দিন দিন করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা আশংকাজনক হারে বেড়েই চলছে। তাই আবারও বাড়ানো হলো লকডাউনের মেয়াদ।
শুক্রবার (২০ জুন) পাওয়া আপডেটে জানা যায়, জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৬৪ জন। এদের অধিকাংশই আক্রান্ত হয়েছে গত ২০ দিনে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৩২ জন। এদের মধ্যে ১৫ জনই কক্সবাজার পৌর এলাকার বাসিন্দা।
বার্তাবাজার/এসজে