শেরপুরে ডোবা থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরের খন্দকারটোলা এলাকায় ডোবা থেকে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) বিকাল ৫টার দিকে খন্দকারটোলা মধ্যপাড়ায় নির্মানাধীন বাড়ীর পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ছাত্রীর নাম কামনা আক্তার নুপুর (১৩)। সে খন্দকারটোলা এলাকার কামাল হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, তার বাবা-মা শেরপুরে না থাকায় সে নানা নানীর সঙ্গে থেকে খেরুয়া মসজিদ এলাকার জাবাল-ই রহমান আদর্শ কেজি স্কুলে চতুর্থ শ্রেনীতে পড়ত। শনিবার সকাল ১১টা থেকে নুপুর নিখোঁজ হয়। বিকাল ৫টার দিকে খন্দকারটোলা মধ্যপাড়ায় নির্মানাধীন বাড়ীর পার্শ্বের ডোবাতে তার লাশ দেখতে পায় এলকাবাসী। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা লাশ উদ্ধার করে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর