কুষ্টিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার ৮

কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ০৮ জন আসামিকে গ্রেফতার করেছে। শনিবার (২০ জুন) তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আতিকুল ইসলাম এর তত্ত্বাবধানে এবং কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে ওয়ারেন্টভুক্ত ০২ জন পলাতক আসামীসহ অন্যান্য নিয়মিত মামলার পলাতক মোট ০৮ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর