আগামীকালের গ্রহণ চলাকালে খালি চোখে সূর্য না দেখার নির্দেশ

আগামীকাল রোববার পৃথিবীর বেশ কয়েকটা দেশের মত বাংলাদেশেও সূর্যগ্রহণ ঘটবে। তবে লাইবেরিয়া, ইথিওপিয়া, কঙ্গো, পাকিস্তান, ভারত ও চীন থেকে বলয় সূর্যগ্রহণ দেখা দিলেও বাংলাদেশ থেকে দেখা যাবে আংশিক।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, গ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকানো যাবে না। এতে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। উপযুক্ত সোলার ফিল্টার বা ১৩ গ্রেডের ওয়েল্ডিং গ্লাস ব্যবহার করে এই গ্রহণ পর্যবেক্ষণ করা যাবে। সোলার ফিল্টার সংযুক্ত না করে টেলিস্কোপ কিংবা ক্যামেরাও ব্যবহার করা যাবে না।

আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকে আংশিকভাবে দেখা যাবে এটি। যেমনটি ঘটেছিল ২০১৯ সালের ২৬ ডিসেম্বর। বাংলাদেশে এই গ্রহণ শুরু হবে রোববার বেলা ১১ টা ২৩ মিনিটে তবে সর্বোচ্চ গ্রহণ হবে দুপুর ১টা ১২ মিনিটে। আর গ্রহণ শেষ হবে ২টা ৫২ মিনিটে। ঢাকায় পরবর্তী সূর্যগ্রহণ ২০২২ সালের ২৫ অক্টোবর দেখা যাবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর