প্রবাসীর স্ত্রীর সাথে ঘনিষ্ঠ ছবি ফেসবুকে দিয়ে যুবলীগ নেতা বহিস্কার

ফেনীর পরশুরামে প্রবাসীর স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক করে অন্তরঙ্গ ছবি ফেসবুকে আপলোড করে দল থেকে বহিস্কার হয়েছেন হাবিবুর রহমান হানিফ নামের এক যুবলীগ নেতা। তিনি উপজেলার চিথলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

শুক্রবার (১৯ জুন) উপজেলা যুবলীগ সভাপতি মো. ইয়াছিন শরীফ মজুমদার ও সাধারণ সম্পাদক এম সফিকুল হোসেন মহিম স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিস্কার করা হয়।

জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে জনৈক প্রবাসীর স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন যুবলীগ নেতা হাবিবুর রহমান হানিফ। তাদের শারীরিক সম্পর্ক ও অন্তরঙ্গ মুহুর্তের ছবি ও ভিডিও ধারণ করে তা ফেসবুকে আপলোড দেয়ার নামে অনেকদিন ধরে প্রতারণা করে আসছিলেন তিনি।

এক পর্যায়ে হানিফ সেই ছবি ফেসবুকে আপলোড করে দেয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পরশুরাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী নিজ দলীয় নেতা কর্মীদের মাধ্যমে তাকে পুলিশে সোপর্দ করেন। তবে রাত ১১টার দিকে পুলিশ তাকে ছেড়ে দেয়।

এ বিষয়ে যুবলীগ নেতা হাবিবুর রহমান হানিফ জানান, তিনি দলের সিদ্বান্ত মেনে নিয়েছেন। তবে ওই প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইল করার বিষয়ে কিছু বলতে রাজি হননি।

বিষয়টি নিয়ে কথা বলতে পরশুরাম থানার ভারপাপ্ত কর্মকর্তা মো. সওকত হোসেনের সাথেে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর