সিরাজদিখানে ৪ পুলিশ সদস্যসহ আরও ৮ জনের করোনা শনাক্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৪ পুলিশ সদস্যসহ নতুন করে আরও ৮ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া নতুন করে ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে হাইওয়ে পুলিশের ১ জন উপ-পুলিশ পরিদর্শক এবং ৩ জন কনস্টেবল রয়েছেন। এছাড়াও রাজানগর ইউনিয়নের তেঘরিয়া গ্রামের ৪৮ বছর বয়সী ১জন পুরুষ, ইছাপুরা ইউনিয়নের কুসুমপুরে ৩৫ বছরের এক নারী, মালখানগর ইউনিয়নের ফেগনাসার এলাকার ৪২ বছরের পুরুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এ নিয়ে সিরাজদিখানে মোট আক্রান্তের সংখ্যা ২৮৪ জন। মোট সুস্থ হয়েছেন ১১৫ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জনের।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর