একদিনে দেশের ক্রিকেটাঙ্গনের ৩ ক্রিকেটারের করোনায় আক্রান্তের খবরে ভক্তরা দুশ্চিন্তায় সময় পার করছেন। আক্রান্ত হয়েছেন সাবেক ওপেনার নাফিস ইকবাল, মাশরাফি ও স্পিনার নাজমুল ইসলাম অপু।
মাশরাফি বিন মোর্তজা একজন জনপ্রতিনিধি হয়ে যেভাবে করোনার এই সংকটে মানুষের পাশে থেকে কাজ করছেন ঠিক তেমন করে কাজ করছিলেন নারায়ণগঞ্জের ছেলে নাজমুল অপুও।
শনিবার দুপুরে পাওয়া রিপোর্টে জানা যায় নাজমুল অপুর করোনা সংক্রমণ হয়েছে। একইসাথে তার বাবা-মাও এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন অপুর ঘনিষ্ঠজন আরিয়ান রোমান।
রোমান জানান, গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদি যান অপু। সেখান থেকে আসার পর থেকে জ্বর অনুভূত হয় অপুর। এরপর গত বুধবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়। আজ শনিবার সেটির ফল আসে পজিটিভ। তবে শারীরিকভাবে এখনও সুস্থ আছেন। সবাই নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন বলেও জানিয়েছেন ঘনিষ্ঠজন রোমান।
বার্তাবাজার/এসজে