চমেক হাসপাতালে শিক্ষা উপমন্ত্রীর ফগার মেশিন উপহার

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের উন্নত চিকিৎসা সেবার লক্ষ্যে একটি ফগার মেশিন উপহার দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (২০ জুন) চমেক হাসপাতালে রোগীদের সার্বিক পরিস্থিতি ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিদর্শনকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবিরের নিকট উক্ত ফগার মেশিন উপহার দেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

হাসপাতাল পরিদর্শন শেষে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, করোনা নামক এই মহামারিতে যারা মানবতার সেবায় কাজ করে চলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জনগণের সেবায় সাহসিকতার সাথে দায়িত্ব পালন করছেন, রোগীদের চিকিৎসা সেবায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করছেন। তারা হলেন সত্যিকারের দেশপ্রেমিক ও মানবতার সাহসী যোদ্ধা। এমন দেশপ্রেমিক ও যোদ্ধাদের জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোহাম্মদ শামীম হাসান, চমেক হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোহাম্মদ আফতাবুল ইসলাম, সহকারী পরিচালক ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, ডাঃ রফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (১৯ জুন) নগরীর পতেঙ্গা করোনা হাসপাতালে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ হতে নগদ এক লক্ষ টাকা ও পিপিই প্রদান করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর