একদিনে মৃত্যুর সংখ্যায় ঢাকাকে ছাড়িয়ে গেল চট্টগ্রাম

অরানঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪২৫ জন। মৃতদের মাঝে চট্টগ্রাম বিভাগের ১৩ জন ও ঢাকা বিভাগের ১০ জন।

শনিবার (২০ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৭ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২৯ জন, নারী আটজন। এদের মাঝে ১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে সাতজন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ছয়জন ও ১০০ বছরের বেশি একজন মৃত্যুবরণ করেছেন।

এছাড়া, ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, বরিশাল বিভাগে দুজন, সিলেট বিভাগে একজন, খুলনা বিভাগে দুইজন, ময়মনসিংহ বিভাগে চারজন, রাজশাহী বিভাগে পাঁচজন ও রংপুর বিভাগে একজন

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পরে গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে আজ দেশে ১০৫ তম দিনে এক লাখ আট হাজার ৭৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর