কুষ্টিয়ায় র‌্যাব সদস্যসহ আরও ১৯ জনের করোনা শনাক্ত

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে একজন র‌্যাব সদস্যও রয়েছেন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট ৩৪৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হল।

কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১০৯ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে, যার মধ্যে ১৯ টি কোভিড পজিটিভ।

নতুন আক্রান্তদের মধ্যে ১১ জন পুরুষ ও ৮ জন নারী। আক্রান্ত ১৯ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১১, কুমারখালী উপজেলায় ১, খোকসা উপজেলায় ২, ভেড়ামারা উপজেলায় ১, দৌলতপুর উপজেলার ৪ জন রয়েছেন।

সদর উপজেলায় আক্রান্তদের মধ্যে একজন র‌্যাব সদস্যও রয়েছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর