করোনায় আক্রান্ত হলেন ক্রিকেটার নাজমুল ইসলাম অপু

এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন জাতীয় দলের বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার নাজমুল ইসলাম অপু। মিডিয়ার সঙ্গে আলাপে নাজমুল ইসলাম অপু নিজেই জানিয়েছেন এ খবর।

তিনি বলেন, ‘গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলাম। ওখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল। বুধবার করোনা পরীক্ষা করিয়েছি। আজ দুপুরেই রেজাল্ট পেয়েছি। পজিটিভ এসেছে। এখন বাসায় আলাদা রুমে আছি।’

একদিনেই একে একে তিন ক্রিকেটারের করোনায় আক্রান্ত হওয়ার খবর। প্রথমে এসেছিল বাংলাদেশ দলের সাবেক ওপেনার এবং তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল করোনায় আক্রান্ত। এরপর আজ দুপুর গড়াতেই খবর চাউর হলো সাবেক অধিনায়ক এবং বর্তমান সাংসদ মাশরাফি বিন মর্তুজা আক্রান্ত। সন্ধ্যা নামতে না নামতেই খবর এলো বর্তমান দলের ক্রিকেটার ও করোনায় আক্রান্ত।

বার্তাবাজার/নিমফুল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর