চট্টগ্রাম মেডিকেলে ‘হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা’ মেশিন প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের অক্সিজেন সেবা দিতে একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন প্রদান করেছে সানশাইন চ্যারিটি।

শনিবার (২০ জুন) দুপুরে সানশাইন চ্যারিটি এবং সানশাইন এডুকেশনের প্রতিষ্ঠাতা সাফিয়া গাজী রহমান চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবিরের হাতে মেশিনটি হস্তান্তর করেন ।

সাফিয়া গাজী রহমান বলেন, পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা যন্ত্রপাতি না থাকার দরুন ক্রমবর্ধমান করোনা রোগীদের চিকিৎসা সেবায় যাতে কোন ব্যাঘাত না ঘটে। তাই সানশাইন চ্যারিটির পক্ষ হতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন উপহার দেওয়া হয়েছে। রোগীরা যাতে যথাযথ চিকিৎসা গ্রহনের মাধ্যমে সুস্থ হয়ে উঠেন এটাই আমাদের প্রত্যাশা।

উল্লেখ্য, ইতোপূর্বে চট্টগ্রাম জেনারেল হাসপাতালেও একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন হস্তান্তর করে সানশাইন চ্যারিটি। এছাড়াও চমেক হাসপাতালে লিউকেমিয়া রোগীদের জন্য বিভিন্ন চিকিৎসা যন্ত্রপাতি দিয়েছে সংস্থাটি।

চমেক হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শামীম হাসান, হেমাটলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সাজ্জাদ ইউসুফ, সানশাইন চ্যারিটির ও সানশাইন এডুকেশনের প্রতিষ্ঠাতা সাফিয়া গাজী রহমানসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর